সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

কুতুবদিয়া হাই স্কুল এন্ড কলেজ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন


৫০ তম উপ-আঞ্চলিক  স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা-২৩ এ চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন  হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ঐতিয্যবাহী বিদ্যাপীঠ  কুতুবদিয়া হাই স্কুল এন্ড কলেজ।  ফাইনাল খেলায়  আনোয়ারা মেরিন একাডেমি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুতুবদিয়া হাই স্কুল এন্ড কলেজ।

শুক্রবার(২২সেপ্টেম্বর২০২৩) দুপুর ২.৩০ টায় চট্রগ্রাম কলেজিয়েট স্কুলের মাঠে ফাইনালে মুখোমুখি হয়। ম্যাচটিতে কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ ২-১ গোলে জয় পায়।

এর আগে সকাল ৮টায় রাঙ্গামাটি জেলাকে ৩ গোলে হারিয়ে সেমিফাইনাল খেলায় বিজয় নিশ্চিত করে দলটি ফাইনালে উন্নীত হয়ে  বিভাগীয় চ্যাম্পিয়ন হয়।

দলটির সার্বিক তত্ত্বাবধান করেন পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও অধ্যক্ষ জহিরুল ইসলাম এবং ক্রীড়া শিক্ষক বদরুল আনাম মুবিন।

এদিকে কক্সবাজার জেলার প্রতিনিধিত্বকারী কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ ফুটবল দল বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা। এসময় তাঁরা কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ ফুটবল দলের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

Tag