সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

কুতুবদিয়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আশেক


 কক্সবাজারের কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৩ টি  পুজা মণ্ডপ পরিদর্শন করেছেন কক্সবাজার -২ (কুতুবদিয়া-মহেশখালীর) সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায়  স্থানীয়  আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে  সপ্তমীর দিনে মন্দির পরিদর্শন করেন, ও সনাতনী সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মন্দিরের যাবতীয় খোঁজ খবর নেন এবংপ্রতিটি মন্ডপে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রধান করেন।

 এসময় উপস্থিত ছিলেন  উপজেলা  সহকারী কমিশনার (ভূমি)  জর্জ মিত্র চাকমা, থানা অফিসার ইন চার্জ  শুভ রঞ্জন চাকমা।কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের,বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, কুতুবদিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সমীর কান্তি শীল,সাধারণ সম্পাদক রাজীব সেন সহ ১৩ টি পূজা মান্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে এমপি আশেক বলেন,দেশ যখন সকল ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে “ধর্ম যার যার” “উৎসব সবার” এ স্লোগানে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই চক্রান্তকারীরা আবারো দেশের মধ্যে বিভিন্ন বিভেদ তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে। তারা চাইছে কিভাবে অন্ধকার পথ দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায়। এ জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে চক্রান্তকারীরা কোনো রূপ সুযোগ না পায়। অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান। 

এসময় তিনি আরোও চলেন, দেশে সম্প্রীতির এক দৃষ্টান্ত স্থাপন করছেন জননেত্রী শেখ হাসিনা।তিনি  ক্ষমতায় আছে বলেই   সকল সম্প্রদায়ের যেকোন উৎসব মিলন মেলা পরিণত হয়। শান্তি এবং সম্প্রতি বজায় থেকে যেন শারদীয় দুর্গোৎসব পালন হয় সেই প্রত্যাশা করেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সনাতন সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষরা কোনও দুশ্চিন্তা ছাড়া নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ধর্মীয় দুর্গোৎসব পালন করছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি জলন্ত নির্দশন। আর দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় ও সুসংহত করবে।

Tag