সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

রোহিঙ্গা ক্যাম্পে সাদা রঙের বালতিতে মিলল ইয়াবা- আটক দুই রোহিঙ্গা নারী

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ২৭ হাজার ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।


আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার আবুল হাসেমের মেয়ে রফিকা(৩৫), লেদা ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার দীল মোহাম্মদের স্ত্রী নুরজাহান (৪০)।



২৪ অক্টোবর মঙ্গলবার রাত ২ টা ৩০ মিনিটের সময় টেকনাফের হ্নীলা জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।


টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, গতকাল রাতে গোপন সংবাদে জানতে পারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবার একটি চালান মজুদ রয়েছে। উক্ত সংবাদে আমার নেতৃত্বে থানা পুলিশের একটিদল ক্যাম্পে রফিকার বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালিন রফিকার কক্ষে সাদা রঙ এর বালতির ভেতরে প্লাটিক মুড়ানো একটি পলেটিন উদ্ধার করা হয়। মাদকের সাথে জড়িত বাড়ির মালিকসহ দুই নারীকে আটক করা হয়। পলেটিনটি খুলে গণনা করে ২৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।


তিনি বলেন, ইয়াবা ও আটক দুই নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।

Tag