কক্সবাজারের উখিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১২ ডিসেম্বর) মঙ্গলবার শুরু হয়েছে। সকালে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে শিশুদেরকে ভিটামিনের এ প্লাস ক্যাপসুল খাওয়াইয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রন্জন বড়ুয়া রাজন।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইমরান শাওন সহ সংশ্লিস্তারা উপস্থিত ছিলেন।
অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ ও মৃত্যুর হার কমিয়ে আনতে জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর সারা দেশে এ ক্যাম্পেইনের আয়োজন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এ বারে উপজেলার ৫ টি ইউনিয়নে ১২১ টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৯৪৯ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৯৩৮৭ জন মোট ৪৫ হাজার ৩৩৬ জন শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রন্জন বড়ুয়া রাজন।
১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ২ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ৩৩ মিনিট আগে
১২ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
২৭ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে