প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

সাগরে মাছ ধরতে যাওয়া টেকনাফের পাঁচ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে দুইদিন ধরে একটি নৌকাসহ পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার সকাল সাতটার দিকে একটি ইঞ্জিন চালিত নৌকা করে এ পাঁচজন জেলে সাগরের মাছ ধরতে যান। এরপর থেকে তারা নিখোঁজ হয়ে পড়েন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।


নিখোঁজ জেলেরা হলেন, নৌকার চালক মোহাম্মদ আইয়ুব (৪৫), সৈয়দ আলম (৫০), সাইদুল ইসলাম (২০), মো. রফিক (২৩) ও হেলাল উদ্দিন (২০)। নিখোঁজ জেলেরা সবাই বাহারছড়ার হাজমপাড়ার ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা।


ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, গত রবিবার সকাল সাতটার দিকে বাহারছড়া ইউনিয়নে হাজমপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আইয়ুবের মালিকানাধীন একটি নৌকা সাগরের মাছ ধরতে গেলে গত দুইদিন ধরে নৌকাসহ পাঁচজন মাঝিমাল্লা নিখোঁজ হয়ে পড়েছেন।


নৌকার মালিক মোহাম্মদ আইয়ুব বলেন, জেলেরা মাছ ধরতে গিয়ে সাগরে জাল ফেলার পর ওইদিন দুপুরের দিকে নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর তারা ভাসমান অবস্থায় ছিলেন। নৌকার ইঞ্জিন মেরামতের চেষ্টা চালানোর পাশাপাশি মাঝিমাল্লাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি আমাকে জানায়। এরপর ঐদিন বিকেলে দুটি নৌকা নিয়ে সাগরে তাদের অনুসন্ধান চালানো হয়। কিন্তু কোনো ধরনের খোঁজ -খবর পাওয়া যায়নি। সোমবার বিকেল চারটা পর্যন্ত নৌকায় থাকা মাঝি-মাল্লাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছিল। এরপর থেকে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।


বাহাড়ছড়া ইউনিয়ন পরিষদের ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, মাছ ধরতে গিয়ে একটি নৌকাসহ পাঁচজন জেলে গত দুইদিন ধরে নিখোঁজ হয়ে পড়েছে বলে শুনেছি। জেলেদের উদ্ধারের জন্য বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা কামনা করছি।

Tag