বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে ৮ দিন ধরে একটি নৌকাসহ পাঁচজন জেলে নিখোঁজ হয়।
গেলো রবিবার (১০ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে একটি ইঞ্জিন চালিত নৌকা করে এ পাঁচজন জেলে সাগরের মাছ ধরতে যান। এরপর তাঁরা সাগর থেকে আর ফিরেননি।
গত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।
নিখোঁজ জেলেরা হলেন, নৌকার চালক মোহাম্মদ আইয়ুব (৪৫), সৈয়দ আলম (৫০), সাইদুল ইসলাম (২০), মো. রফিক (২৩) ও হেলাল উদ্দিন (২০)। নিখোঁজ জেলেরা সবাই বাহারছড়ার হাজমপাড়ার ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা।
ইঞ্জিন বিকল হওয়া নৌকাসহ নিখোঁজ জেলেরা মিয়ানমারে চলে গেলে সেখানে তাদেরকে উদ্ধার করা হয়, মিয়ানমার কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশের প্রশাসনকে অবহিত করলে ছবি দেখে তাঁদের পরিবার নিখোঁজ পাচঁ জেলেকে সনাক্ত করেন৷ তাঁদেরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
১২ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৮ দিন ১ মিনিট আগে