প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজে অতিরিক্ত পর্যটক তোলায় সিটে বসা নিয়ে মারামারি

পর্যটকবাহী জাহাজ এম়ভি বার আউলিয়া ও এল সি টি কাজল সেন্টমার্টিন থেকে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পর্যটক নিয়ে টেকনাফ দমদমিয়া জেটিঘাটে যাওয়ার পথে সিটে বসা নিয়ে জাহাজের মধ্যেই পর্যটকদের দফায় দফায় মারামারির ঘটনা ঘটে।


রবিবার ( ২৪ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে এমভি বার আউলিয়া ও এল সি টি কাজল সেন্টমার্টিনদ্বীপ থেকে টেকনাফের উদ্দেশে রওনা দিলে জাহাজের ভেতর এ ঘটনা ঘটেছে।


সরেজমিনে দেখা যায়,এমভি বার আউলিয়াতে ১২০০ যাত্রীর ধারণা ক্ষমতা থাকলেও এতে তোলা হয় দু’হাজারের অধিক যাত্রী।দেখা যায় বার আউলিয়াতে শত শত নারী-পুরুষ ও শিশু নিদিষ্ট বসার সিট না পেয়ে নিচের ফ্লোরে ও চলাচলের সিড়িতে জাহাজের বিভিন্ন সাইটে দাড়িয় থাকছে এবং যে যেভাবে বসার জায়গা পেয়েছে সেখানে বসে পড়ছে।


জাহাজের কোন অংশ খালি নাই যে যেভাবে পারে দাড়িয়ে আছে দাড়ানো ছাড়া কোন উপায় জাহাজের ভেতর ছিল না তিল পরিমাণ খালি জায়গা।পর্যটকরা কাউন্টার থেকে নিদিষ্ট সিটের টিকিট কেনার পরও জাহাজে গিয়ে তারা সিটে বসতে পারেনি তাদের নির্দিষ্ট সিটে অন্যরা বসে আছেন।


পরবর্তীতে দেখা গেছে ওই পর্যটকরা জাহাজের উঠার পর আবারও বসার জন্য পুনরায় টাকা দিয়ে টিকিট কিনে প্লাস্টিকের চেয়ারে তারা বসেন। অতিরিক্ত পর্যটক বহন করায় নিদিষ্ট সিটে বসতে না পেরে জাহাজের পর্যটকদের মাঝেই দফায় দফায় মারামারির ঘটনা ঘটে।


এতে আরো দেখা যায়, জাহাজের ভেতর মানুষ একটু যে হাটবে সে জায়গায়ও জাহাজে নেই বলে চলে।


জাহাজের কর্মীরা পুনরায় প্লাস্টিকের চেয়ার গুলো ২০০/৩০০ টাকা করে পর্যটকদের কাছে বিক্রি করেন।এর ফলে জাহাজে থাকা অন্যান্য পর্যটকরা একটু দাঁড়িয়ে ছবি তুলবে বা একটু হাটাহাটি করবে সে সুযোগ পযর্ন্ত ছিলনা। দু’টি জাহাজে একই অবস্থা দেখা গেছে।


এমভি বার আউলিয়ার মুনিম সাহরিয়া নামের এক পর্যটক বলেন,গত শনিবার এমভি বার আউলিয়া জাহাজে করে সেন্টমার্টিনদ্বীপে যায়।

রবিবার বিকেলে টেকনাফে ফেরার জন্য বিজনেস ক্লাসের তিনটি টিকিট কেনা হয়।কিন্তু জাহাজের ভেতর ডুকে দেখি আমার সিটে অন্য লোক বসা।তাদেরকে বলা হয় এই সিট তিনটি আমাদের জন্য কাটা হয়েছে।তখন তারাও বলে সে সিটের জন্য তারাও টিকিটি কেটেছে। এ নিয়ে ওই যাত্রীরা আমাদের উপর রেগে গিয়ে ৪-৫ জন মিলে মারধর করতে চলে আসেন।পরে আমার ওপর আক্রমণ করেন। এ ঘটনায় জাহাজ কতৃপক্ষের কোন কর্মকর্তা ও কর্মচারী এগিয়ে আসেনি। আধা ঘন্টা তাদের রোষানলে পড়েছিলাম।


তিনি আরো বলেন, এভাবে যদি আমরা হয়রানি’র শিকার হয় তাহলে সেন্টমার্টিনদ্বীপে ভ্রমণে আসা আর হবেনা।


এল সি টি কাজলের হামিদুর রহমান নামে এক পর্যটক বলেন,জাহাজ কতৃপক্ষ আমার কাছ থেকে টিকিটের টাকা নেওয়ার পর সিটে বসতে দেয়নি।

এ নিয়ে তাদেরকে অভিযোগ করার পরও তারা কোন ব্যবস্থান নেয়নি।পরে ওই সিটের যাত্রীর সাথে আমার ঝগড়া লাগে।তারা দেখি জাহাজের ভেতর প্লাস্টিকের চেয়ার গুলো বিক্রি করতেছে।জাহাজে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়াতে আমরা এমন নাজেহালের মধ্যে পড়েছি।জাহাজের কোন অংশ খালি নাই একটু দাঁড়াবো বা বসবো।দুই ঘন্টা বা আড়াই ঘন্টা জাহাজে যে কষ্ট সহ্য করতে হলো তা জাহাজ কতৃপক্ষের কারনে কষ্ট পেলাম।


এ বিষয়ে এমভি বার আউলিয়া জাহাজের পরিচালক মাহবুবুর রহমান বলেন,কর্নফুলি জাহাজ টি যান্ত্রিক সম্যসার কারনে সেন্টমার্টিন যেতে পারে নাই।সে কারনে দ্বীপে থাকা পর্যটকদেরকে বার আউলিয়া জাহাজ করে নিয়ে আসা হয়েছে। তবে ঝগড়ার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।


এ ব্যাপার টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরীর কাছ থেকে জানতে চাইলে তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag