প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

রাজমিস্ত্রি রবিউল কক্সবাজার বিমানবন্দরের ইয়াবাসহ আটক

কক্সবাজার বিমানবন্দরের স্কেনারে ধরাপড়েন এক মাদক পাচারকারী রবিউল ইসলাম। ইয়াবা পাচারের উদ্দেশ্যে কিনেছেন ভাল জুতু আর প্যান্ট-শার্ট। যথারীতি জুতায় বিশেষ কায়দায় ইয়াবা বহন করে যাচ্ছিলেন ঢাকায়। সে পেশায় একজন রাজমিস্ত্রি।


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার বিমানবন্দর সিভিল এ্যাভিয়েশনের অপারেটর বাবু রায়ের দক্ষতায় প্রবেশ গেইটের স্ক্যানার মেশিনে ধরা পড়েন। পরবর্তীতে বিশেষ কায়দায় জুতার ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করেন পুলিশ, এপিবিএন ও এনএসআই গোয়েন্দারা।


আটক রবিউল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার আবুল কাসেমের ছেলে। তার জুতা থেকে উদ্ধার হয়েছে ২ হাজার ৯২৯ পিচ ইয়াবা।


বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের জেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রাখেস চক্রবর্তী বলেন- প্রবেশ গেইটে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকে সিভিল এ্যাভিয়েশন। যার কারনে মাদক চোরাচালানসহ যেকোন ধরনের অবৈধ পণ্য ধরা পড়ছে। এরআগেও ইয়াবা আমরা আটক করেছি। পাচারকারী ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করলেও আমাদের কর্মীরা সার্বক্ষণিক সক্রিয় রয়েছে।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামা বলেন- সিভিল এ্যাভিয়েশনের স্ক্যানারে ধরা পড়া মাদক ও পাচারকারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

Tag