প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

কক্সবাজারে খাদে পড়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে ৬ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর সোয়া ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া ভিলেজারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন- সিলেটের কানাইঘাট এলাকার মো. জুবায়ের (৩৫), কুমিল্লা দেবিদ্বার এলাকার তারেক রহমান (২৫), নাদিয়া আহমেদ (১৯), নরসিংদি শিবপুরের জেসমিন আক্তার (২৫), ঢাকার ডেমরা এলাকার মো. হানিফ (৪২) ও সূত্রাপুরের মো. সামির (৪০)।


চিরিঙ্গা হাইওয়ে পুলিশ থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ইমপেরিয়াল এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস ভোরেবানিয়ারছড়া ভিলেজারপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসের ৬ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতের মধ্যে মো. জুবায়ের নামে একব্যক্তির অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাস জব্দ করা হয়েছে।


Tag