প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

কক্সবাজারের মানুষকে দুর্যোগ থেকে রক্ষায় কাজ করছে সরকার -দুর্যোগ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, “কক্সবাজার পর্যটন এলাকা, এখানকার মানুষকে যেকোনো মূল্যে দুর্যোগ থেকে রক্ষায় সরকার কাজ করছে। আগামীতে ঝুঁকি মোকাবেলায় উপকূলীয় এলাকার মুজিবকিল্লাগুলো আধুনিকায়ন করা হবে। এক কথায়, সরকার দুর্যোগের ঝুঁকি কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে।”

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি ঘোষণা উল্লেখ করে মন্ত্রী বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সকলকে সততা, দক্ষতা ও নির্মোহভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’’


মতবিনিময় সভায় মাঠকর্মী ও কর্মকর্তাদের বক্তব্যে দুর্যোগকালীন সময়ে মাঠপর্যায়ের নানামুখী চ্যালেঞ্জের চিত্র উঠে আসে। এর মধ্যে- পরিবহন সংকট, অ নুন্নত যোগাযোগ ব্যবস্থা, জরাজীণ সাইক্লোন শেল্টারগুলো আধুনিকায়ন না হওয়া ইত্যাদি।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে সরেজমিনে মাঠকর্মীদের কাছ থেকে জানতে এসেছি। মাঠকর্মীদের কথা বলব। একই সাথে রোহিঙ্গাদের কার্যক্রম বিষয়ে অভিজ্ঞতা অর্জন চাই।”

তিনি বলেন, “মানুষ আর পশু একসাথে থাকবে, এটাতো সম্ভব না। দুর্যোগের সময় কিভাবে এই দুটি বিষয় আলাদা করা যায় তার ব্যবস্থা গ্রহণ করব।”

কক্সবাজার জেলা প্রশাসক জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান গাছ কাটার করাত, যন্ত্রপাতি, ভেহিকল, সংকটের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানোর জন্য লিখিতভাবে দিয়েছেন বলে জানান।

শরনার্থী, ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “কক্সবাজার ২৮ লক্ষ জনসংখ্যার সাথে ১১ লক্ষ রোহিঙ্গাসহ প্রতিটি মানুষই দুর্যোগ দুর্যোগ কবলিত।” তিনি মন্ত্রীর সশরীরে কার্যক্রম দেখতে আসায় সাধুবাদ জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, “কক্সবাজার দুর্যোগ-প্রবণ এলাকা। সর্বপ্রথম মাননীয় মন্ত্রী কক্সবাজারে আগমন আমাদের জন্য অনুপ্রেরণা।”

এসময় জেলা প্রশাসক নানান সময়ে দুর্যোগের ক্ষয়ক্ষতির পাশাপাশি হামুনের সময় গাছপালা, ঘরবাড়ির ক্ষতির চিত্র তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক পাহাড় ধস এবং পাহাড়খেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা বলেন তিনি। এছাড়া দুর্যোগে মানুষকে সাইক্লোন শেল্টারে আনার জন্য যোগাযোগ ভেহিকল সাপোর্ট বৃদ্ধির কথা বলেন। তিনি বিশেষভাবে দুর্যোগের সময় সেন্টমার্টিনের মানুষের বাঁচার জন্য সেখানে সাইক্লোন শেল্টার স্থাপনের কথা বলেন। এছাড়াও স্কুল বেইজড সাইক্লোন শেল্টারে বেঞ্চ বা অন্যান্য সামগ্রী থাকায় দুর্যোগকালীন সময়ে এসব শেল্টার প্রস্তুতকল্পে নানা অসুবিধার কথা উল্লেখ করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন, বিভীষণ কান্তি দাশ, উপজেলা কমকতাগণ, সিপিপি পরিচালক আহমেদুল হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কমকতা, উপজেলা প্রকৌশলী, সিপিপি কর্মকর্তাগণ।

Tag