প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

টেকনাফ হাসপাতালে নবজাতক শিশুর যত্ন ও পরিচর্যা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের নবজাতক শিশুর যত্ন ও পরিচর্যার অংশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসেনসিয়াল নিউ বর্ন কেয়ার সেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ সহ বিভিন্ন শ্রেণির স্বাস্থ্য কর্মীদের নিয়ে ধারাবাহিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি)সকালে এ প্রশিক্ষণটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নয়ন কান্তি পাল। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে কিভাবে একজন নবজাতককে গুরুত্বপূর্ণ সেবাসমূহ প্রদান করা ও নিশ্চিত করা যায় সে বিষয়ে হাতে-কলমে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে দেখান এবং বিষদভাবে আলোচনা করেন। উক্ত প্রশিক্ষণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় রুদ্র এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো: এনামুল হক, মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রক ডা. রিয়াদ মোহাম্মদ সাঈদ চৌধুরী প্রমূখ।

Tag