প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

প্রতিবেশীকে রক্ষা করতে গিয়ে রক্ষে হলো না নিজের

প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জাকির নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ায় এই ঘটনাটি ঘটে।


সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে। জাকির রুমালিয়াছড়া মৃত আসাদ আলীর ছেলে।



স্থানীয়রা জানিয়েছেন, পাশের বাড়িতে রাইস কুকার থেকে সৃষ্ট আগুন নেভাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন জাকির। এসময় জাকিরের হাতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে ওই বাড়ির মহিলার চিৎকার শোনে স্থানীয় কয়েকজন তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।


বাড়িটির মালিক ফারহানা জানান, কিছুদিন আগে জাকির তার বাড়ি নির্মাণের কাজ করেছে। আজকে হঠাৎ আগুন দেখা দিলে চিৎকার শোনে পাশের বাড়ি থেকে জাকির ছোটে আসেন। এসেই তিনি পানি দিয়ে রাইস কুকারের আগুন নেভানোর চেষ্টা করে ওখান থেকেই বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। পরে তিনি মাটিতে পড়ে গেলে চিৎকার চেঁচামেচি শোনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।


স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Tag