কক্সবাজারের উখিয়ায় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবী আদায়ের লক্ষ্যে উখিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কালো পতাকা মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(৩০জানুয়ারী)বিকালে উখিয়ার কোটবাজার ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য দেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী,উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজিব প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে। যার প্রমাণ ভোটের দিন দেশের মানুষ দিয়েছে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশের মানুষ দুর্বার আন্দোলন করেই যাবে।
১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৮ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১২ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৮ দিন ৫৯ মিনিট আগে