প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

অপহরণের পর শিশু আবিদকে হত্যা

অপহরণের একদিন পর কক্সবাজারের পিএমখালী এলাকায় আবিদ নামক ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (২ ফেব্রুয়ারী) কক্সবাজারের পিএমখালীর জুমছড়ি এলাকায় অদূরে স্লুইসগেট নামক স্থানে এ ঘটনা ঘটে। আবিদ ঐ এলাকার মো. ইসহাকের ছেলে।



স্থানীয়রা জানিয়েছেন, পিএমখালীর জুমছড়ি এলাকায় স্লুইসগেটের পাশে একজন কৃষক ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়। সেই খবরটি এলাকায় চাউর হলে আবিদের পরিবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবিদের মরদেহ চিহ্নিত করে।


আবিদের মামা বদিউল আলম জানায়, গতকাল বিকেল থেকে আবিদকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি, মাইকিং করা হয়। এরপর রাত ৮ টার দিকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে লিংকরোড এলাকায় যেতে বলে। পরে সেই স্থানে গেলে ওই ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।


লাশের খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

Tag