প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

কক্সবাজারে মেয়র গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন: অংশ নিচ্ছে ৫০ টি দল

একপাশে ব্যাডমিন্টন খেলছে মেয়র এবং এক্সিয়ান অন্যপাশে ২ জন কাউন্সিলর। কেউ একে অপরকে ছাড় দিতে রাজি নয়। অবশেষে ফলাফলহীন শেষ হল তাদের খেলা।


এটি ছিলো শুক্রবার সন্ধ্যায় মাঠে গড়ানো কক্সবাজার পৌরসভা মেয়র গোল্ডকাপ আন্তঃ জেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার দৃশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে মাঠে খেলায় নেমে পড়েন মেয়র।



উদ্বোধনকালে মেয়র বলেন, কক্সবাজার পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ইনডোর এবং মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।


এসময় তিনি জানান, কক্সবাজারে প্রতি বছর জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হবে।


খেলোয়াড়েরা জানালেন, মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর কারণে এরকম টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়েছে। এজন্য ধন্যবাদ দেন মেয়রকে।



টূর্ণামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৫০ টি দল। তারমধ্যে দ্বৈত উন্মুক্ত ২৩টি, একক ১২টি, ৪০ বছরের উর্ধ্বে ১০টি ও ৫০ বছরের উর্ধ্বে ৫টি দল।


Tag