কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলাচল করা পায়রা বাসের ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯জানুয়ারী) সকাল ৯ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, নিহত শিশুরা রোহিঙ্গা বলে জানতে পেরেছি। বাকিটা পরে জানাতে পারবো।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক ফরহাদ মাহমুদ জানান, বেপরোয়া গতিতে কক্সবাজার থেকে টেকনাফ যাচ্ছিলো কক্সবাজার জ ১১-০১৭৯ নাম্বারের পায়রা সার্ভিসের বাসটি। পথিমধ্যে লেদা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বাসটির ধাক্কায় পথচারী দুই শিশু পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
১৯ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে
২৮ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে