প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

টেকনাফের সীমান্ত এলাকা থেকে ১ কেজি আইস উদ্ধার


টেকনাফের হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ২৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় রঙ্গিখালী নামক এলাকায় আখতারুজ্জামানের বাড়ির পাশে লবণ মাঠের ভিতরে মাদক চোরাকারবারিরা পাচারের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠের ভিতর তল্লাশি অভিযান পরিচালনা করে। কিছুক্ষণ পর টহলদল আখতারুজ্জামানের বাড়ির পাশে লবণ মাঠে ব্যাপক তল্লাশি করে পূর্ব থেকেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালো পলিথিনে মোড়ানো ১টি মাদকের প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত প্যাকেটের ভিতর থেকে ১কেজি ২৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়।


উক্ত স্থানে অন্য কোনো বেসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারিদের শনাক্ত করাও সম্ভব হয়নি। চোরাকারবারিদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Tag