প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

প্রায় দুই কেজি স্বর্ণের গহনাসহ রা খা ই ন নারী আটক

 কক্সবাজারের রামু ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশীকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১ জন আসামীসহ ১,৮৯,১৯,৯৮০/- টাকা মূল্যের ২৪ (চব্বিশ) টি (১৯৯৩.৭০ গ্রাম) স্বর্ণের চুড়ি উদ্ধার*

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোষ্ট কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, আর্ন্তজাতিক চোরাচালানী চক্রের একজন সদস্য বিপুল পরিমান স্বর্ণ নিয়ে অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে। অদ্য ১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ মরিচ্যা যৌথ চেকপোষ্ট অতিক্রম করতে পারে। এতদপ্রেক্ষিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টের তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়। যার প্রেক্ষিতে আনুমানিক ১৫০০ ঘটিকার সময় একটি সিএনজি তল্লাশীকালে একজন যাত্রীর আচরণ সন্দেজনক হওয়ায় তাকে সিএনজি হতে তল্লাশীর জন্য নামানো হয়। পরবর্তীতে সিএনজি যাত্রী উলায়িং রাখাইন (৩৯), পিতা-সুইছিন রাখাইন, গ্রাম-উত্তর মগপাড়া, ডাকঘর-চৌফলদন্ডী, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে পুঙ্খানুপুঙ্খরূপে তল্লাশী করা হলে তার হাতে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় আনুমানিক ১,৮৯,২১,৪৮০/- (এক কোটি ঊননব্বই লক্ষ একুশ হাজার চারশত আশি) টাকা মুল্যমানের ১৯৯৩.৭০ গ্রাম ওজনের ২৪ (চব্বিশ) টি স্বর্ণের চুড়ি এবং ১,৫০০/- টাকা মূল্যের ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য, কর/ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে বর্ণিত স্বর্ণ চোরাচালানী কাজে জড়িত থাকায় উক্ত চোরাকারবারীকে আটক করতঃ রামু থানায় সোপর্দ করা হয়েছে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১,৮৯,২১,৪৮০/- (এক কোটি ঊননব্বই লক্ষ একুশ হাজার চারশত আশি) টাকা, ধৃত আসামী ০১ জন।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানান।

Tag