প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

ইনানি বিচে বিয়ে করলেন অভিনেত্রী স্পর্শিয়া

বিয়ে করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের বিকেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। নাওঈদ সিলেটের সন্তান। বিয়েটা বেশ আয়োজন করেই সেরেছেন স্পর্শিয়া। ১৩ ফেব্রুয়ারি গায়ে হলুদের আসর বসেছিল কক্সবাজার সাগরতীরে। আর গতকাল ১৪ ফেব্রুয়ারি বিয়ে সেরেছেন ইনানি বিচে। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, সমুদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই আমার সব সময় ইচ্ছে ছিল এমন জায়গায় বিয়ে করব যেখানে পাহাড় আর সমুদ্র দুটোই রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনও আমার ইচ্ছেকে প্রাধান্য দিয়েছেন।


মায়ের পছন্দে বিয়ে করেছেন স্পর্শিয়া। এমনটা উল্লেখ করে বলেন, নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজী হয়েছি। সেও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।