প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্পাদকীয় পদে যাঁরা নির্বাচিত হয়েছেন

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্পাদকীয় পদে প্রাথমিক ফলাফলে বেসরকারীভাবে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন-৪ টি সহ-সভাপতি পদে আবছার উদ্দিন, অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যক্ষ জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু নির্বাচিত হয়েছেন। অতিরিক্ত সাধারণ সম্পাদকের একটি পদে জিএম জাহিদ ইফতেখার নির্বাচিত হয়েছেন। সহ সম্পাদকের ২ টি পদে হারুনর রশিদ ও পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির নির্বাচিত হয়েছেন। আর উপজেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত ২ টি পদে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ সুজন নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ভোট গননা এ প্রতিবেদন লেখার সময় চলছিলো।


আজ শনিবার ২৪ ফেব্রুয়ারী সকাল ৯ থেকে দুপুর ২ টা পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষন কান্তি দাশ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে ৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ২৩ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী।

Tag