কক্সবাজারের উখিয়ার ফলিয়াপাড়ার গহীন অরন্যে থেকে ক্ষতবিক্ষত এক রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হলো উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইষ্ট এর সি-৮ ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে নিয়ামত উল্লাহ (১২)।শনিবার(২৪ফেব্রুয়ারী)সন্ধ্যা ৬ টার দিকে এ লাশ উদ্ধার করেন।
স্হানীয়রা বলেছেন,কে বা কারা এ লাশ ফেলে গেছেন বলা মুশকিল।কিছু পথচারী লাশ দেখতে পায়।
উখিয়া থানার একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
২০ ঘন্টা ২ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে
১২ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
১৩ দিন ১ মিনিট আগে
২৮ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে