প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় আহত নুর আহমদ (৪০) দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।


শনিবার (৯ মার্চ) চমেকে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তিনি মৃত্যু বরণ করে।


নুর আহমদ ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর নাপিতখালী কৈলাশের ঘোনা গ্রামের গোলাম সোবাহানের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আলম। এদিকে শান্ত ও বিনয়ী লবণচাষী নুর আহমদের মর্মান্তিক মৃত্যুতে এলাকা ও পরিবারে শোকের ছায়া নেমেছে।


উল্লেখ্য, গত শুক্রবার (৮মার্চ) সন্ধ্যার দিকে নুর আহমদ নিজ এলাকার নতুন অফিস বাজার থেকে টমটম যোগে ঈদগাঁও যাওয়ার পথে মহাসড়কের ইসলামাবাদ ঢালার দোয়ার নামক স্থানে পৌঁছালে টমটমটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই অন্যদের সাথে নুর আহমদও গুরুতর আহত হয়।পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে নুর আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা।


Tag