প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

টেকনাফে মাহে রমজান উপলক্ষে গরীব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে টেকনাফ পৌরসভায়

অসহায়, দুঃস্থ ও গরীবদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ডে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুনের আয়োজনে, নারী নেত্রী সমাজ সেবিকা কুলসুমা বেগমের সার্বিক সহযোগিতায় অসহায়, দুঃস্থ ও গরীবদের মাঝে বিতরণ উপলক্ষে পুরান পল্লান পাড়ার নারী নেত্রী কুলসুমা বেগমের নিজ বাড়িতেই এই ইফতার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।


এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ। এময় উপস্থিত ছিলেন বন্দর ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান বিএ, সমাজ সেবিকা ও শিক্ষিকা নুপুর বড়ুয়া, সমাজ সেবক আব্দুল করিম, আমির হোসেন প্রকাশ ভিডিপি আমির হোসেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ।


ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান বিএ বলেন, আল্লাহর রহমতে এলাকা ও বাহিরে সবদিকে অসাধারণ ভূমিকা রাখছে সাংবাদিক মামুন। আমরাও এলাকার লোকজন যেকোন কাজে তাকে পায়। ভাল কাজ করতে আমরা সবসময় প্রস্তুত তাই যেকোন কাজে যেকোন পরামর্শের জন্য আমাদেরকে ডাকবেন আমরা সাথে সাথে সাড়া দিব ইনশাহআল্লাহ। পরিশেষে আমি সহ সকলে আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া কামনা করছি।


শিক্ষিকা নুপুর বড়ুয়া বলেন, মামুন এলাকা তথা টেকনাফে যা যা করে যাচ্ছে সব একেকটা ইতিহাস। সততা থাকলে সবকিছু সম্ভব যার উদাহারন হল মামুন। কারণ মামুনের কথা ও অনুরোধ কেউ ফেলে দেইনা। তাই তার কাছে আসলে কেউ খালি হাতে ফিরেনা। সবার সাথে তার সু-সম্পর্ক রয়েছে। সে সবসময় নিজের শ্রম দিয়ে মানুষের জন্য বিনামূল্যে কাজ করে। তাই বলব যেকোন বিপদ আপদে আপনারা মামুনকে জানালে ওনি অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস।


নারীনেত্রী কুলসুমা বেগম বলেন, মামুনের সততার ও সেবা দেওয়ার কথা বলে বলে শেষ করতে চাইলেও শেষ হবেনা। তাছাড়া কাজের মাধ্যমে তুমি অহরহ প্রমাণ করে দিচ্ছ যে টাকা ছাড়া মানুষ সেবা পায় যে সেটা। আর এটাও প্রমাণ করতেছ যে টাকা থাকলেও যেগুলো অন্যরা করতে পারতেছেনা সেগুলো আল্লাহর রহমতে তুমি করে দেখাচ্ছ। আমার একটাই অনুরোধ আমৃত্যু তুমি মানুষের জন্য কাজ করে দাও। বিনিময়ে দোয়া পাবে। এ দোয়া আল্লাহর রহমত সাথে মা-বাবার দোয়া তুমার সাথে থাকলে পৃথীবিতে তুমার আর কোনকিছুর দরকার আছে বলে আমি মনে করিনা।


প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ বলেন, শুধু এলাকায় কেন সবখানে সততা নিয়ে সকলের পাশে দাড়াচ্ছে আমাদের এলাকার গর্ব মামুন। আমরাও সবসময় তার সহযোগিতা পায়। এভাবে সততা নিয়ে দোয়ার মাধ্যমে তুমি সকলের পাশে দাঁড়াবে এটা আমরা সবসময় কামনা করি। আমরা তুমার সাথে আছি, আগামীতেও থাকব ইনশাহআল্লাহ। এছাড়া এলাকার সবার উচিত এলাকার স্বার্থে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাজ মিলিয়ে তার পাশে থেকে এলাকা তথা সকলের উন্নয়নের জন্য কাজ করা।

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন বলেন, আমি এলাকার একজন বাসিন্দা হিসেবে সকলকে সাথে নিয়ে আমার দায়িত্বটুকু পালন করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ পবিত্র রমজানের এ দিনে জুমার নামাজ শেষে অসহায়, দুঃস্থ ও গরীবদের মাঝে সাধ্যমতে ইফতার খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। তাতে যারা সহযোগিতা করে পাশে থেকেছে সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এছাড়াও নিজ এলাকায় কাউন্সিলর নির্বাচন করাকালীন ঘরে ঘরে গিয়ে আপনাদের ভোট চেয়ে আপনাদের ওয়াদা দিয়ে বলেছিলাম কাউন্সিলর নির্বাচিত হলে বা না হলে আপনাদের পাশে থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনামূল্যে সেবা দিয়ে যাব। আল্লাহর রহমতে মা-বাবা, মুরুব্বি, শুভাকাঙ্খীদের দোয়ায়ে আমার দেওয়া সেই ওয়াদা আল্লাহর রহমতে রেখে সেবা দিয়ে যাচ্ছি। পাশাপাশি এলাকার বাসিন্দা ও স্থানীয় সংবাদকর্মী হিসেবে একটা দায়িত্ব ত আছেই। বাকীটা আল্লাহর মর্জি। আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকব ইনশাহআল্লাহ। আপনারা যেকোন সমস্যায় আমার কাছে আসবেন, বিনামূল্যে আমার সেবা নিবেন। আপনার সমস্যার কতা আমাকে না জানালে ত আমি জানবনা। আল্লাহর রহমত, মা-বাবা, মুরুব্বি শুভাকাঙ্খীদের দোয়ায়ে এলাকাবাসীর সেবায় আল্লাহর সন্তুষ্টিমূলক কার্যক্রম চলমান থাকবে, আমৃত্যু চেষ্টাও করে যাব ইনশাহআল্লাহ।

Tag