প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

ঈদগাঁওতে মাদককারবারি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁওতে মোস্ট ওয়ান্টেড মাদককারবারি রেজাউলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) ভোররাত ২টায় বিশেষ অভিযান পরিচালনা করে জালালাবাদ ইউনিয়নের খামার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুজিবুল হক প্রকাশ রেজাউল (৩০) জালালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খামার পাড়ার মোজাফফর আহমদের ছেলে।


অভিযানে পরিচালনাকারী কর্মকর্তা এসআই আশরাফুল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি রেজাউলকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। এএসআই নুর আল আহসান ও সঙ্গীয় ফোর্স অভিযানে সহায়তা করেন।


স্থানীয়রা জানান, দুধর্ষ সন্ত্রাসি রেজাউলের নেতৃত্বাধীন মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মরননেশা ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। এছাড়া এলাকায় চুরি-ছিনতাই, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, ভূমি দখল ও সরকারি সড়কবাতি চুরিসহ আরো বিভিন্ন অপরাধ করে এলেও কয়েকজন গড ফাদারের ছত্রছায়ায় এতদিন ধরা ছোঁয়ার বাইরে থেকে গিয়েছিল রেজাউল।


এলাকাবাসী জানান, তাকে জিজ্ঞাসাবাদ করলে ইয়াবা কারবারের তথ্য ও গডফাদারের নাম বেরিয়ে আসবে।


ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, রেজাউলকে গ্রেফতার করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag