ঈদুল ফিতরে ও বাংলা নবর্বষের টানা ছুটি শেষ হচ্ছে আজ।
এই ছুটিকে কেন্দ্র করে লাখো পর্যটকের ঢল নেমেছিলো দেশের শীর্ষ পর্যটন স্পট কক্সবাজারে।
সোমবার (১৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি, ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলছে।
অবকাশ যাপনের পর পর্যটকরা ফিরে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।
শহরের প্রবেশদ্বার কলাতলির ডলফিন মোড়ে নবর্বষের দিন বিকেলে তীব্র যানজট দেখা গেছে।
অন্যদিকে বাস ও রেলের টিকেট সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটক দের।
ঢাকা থেকে বেড়াতে আসা ছৈয়দ বিন কাশেম (৩৫) জানান, ” বাসের টিকেট মিলছেনা, ট্রেনের গুলো আগে থেকেই বুকড। কাল অফিস আছে জানিনা সময়মত পৌঁছাবো কিনা।”
যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা দেখা গেছে৷ পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করছে জেলা পুলিশ, মনিটরিং করছে জেলা প্রশাসন।
১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
১২ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৮ দিন ১ মিনিট আগে