প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

ঈদগাঁওতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁওতে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের ধাক্কায় সিদরাতুল মুনতাহা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ঈদগাঁও থানার অদূরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঢালার দুয়ার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।


ঈদগাঁও থানার অপারেশন অফিসার জুয়েল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।


মুনতাহা উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এলাকার প্রবাসী জাহাঙ্গীর আলমের মেয়ে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পারাপারের সময় ঈদগাঁওমুখী একটি ইজিবাইক মুনতাহাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


ডুলাহাজারা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, ‘হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘এ ঘটনায় মামলা করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’


Tag