প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

উখিয়ায় দুর্যোগ প্রস্তুুতি ও সাড়াদান বিষয়ক সভায় অনুষ্ঠিত

দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী বিষয়ে উখিয়ার জালিয়া পালং উপকূলবাসীদের সম্যক ধারণা এবং সচেতনতা মূলক কর্মসূচি হাতে নিতে হবে। পাশাপাশি জেলেদের প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন। মানব সৃষ্ট দুর্যোগ পাহাড় ও বৃক্ষ নিধন,ময়লা আবর্জনা নিক্ষেপের ফলে নদী নালা খাল বিল ভরাট রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ দুর্যোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দুর্যোগ প্রস্তুুতি ও সাড়াদান বিষয়ক সভায় বক্তারা উপরোক্ত মতামত ব্যক্ত করেন। এতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।


২৪ এপ্রিল (বুধবার) বেলা ১২ টায় পরিষদের হলরুমে অনুষ্ঠিত উখিয়া উপজেলা প্রশাসন উদ্যোগে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) উখিয়া সালেহ আহমদ।


ইউএনডিপির উপজেলা ফ্যাসিলিটেটর মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় দুর্যোগ সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. রঞ্জন বড়ুয়া রাজন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ছৈয়দ হোসেন, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে।


বাস্তবায়নকৃত নানা কার্যক্রমের উপর সার্বিক বিষয়ে সেশন উপস্থাপনায় ছিলেন, ইউএনডিপি প্রতিনিধি ওবায়দুল ইসলাম মুন্না, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি আব্দুস সামাদ ও কেয়ার বাংলাদেশ প্রতিনিধি বদরুন নাহার। আলোচনায় অংশ নেন কারিতাস বাংলাদেশ এর প্রতিনিধি মোজাম্মেল হক, কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর প্রতিনিধি জিল্লুর রহমান, আইওএম এর প্রতিনিধি শাহজাদ মজিদ এবং আইআরসির প্রতিনিধি আব্দুল আলিম সহ আরও অনেকে।


সভায় বক্তারা সমুদ্রবর্তী উপকূলীয় এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিশেষ করে বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছ রোপন, পরিবেশ সুরক্ষায় এবং চলমান প্রচণ্ড তাপদাহ থেকে স্বস্তি পেতে বর্ষা মৌসুমের শুরুতেই ব্যাপকভাবে বৃক্ষরোপনের উপর গুরুতারোপ করেন এবং ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়া নালা নর্দমা খাল বর্জ্য অপসারণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

Tag