প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

পেকুয়ায় হাফেজখানার শিক্ষক মুজিবের মুক্তির দাবীতে মানববন্ধন

কক্সবাজারের পেকুয়ায় বলাৎকারের অভিযোগে কারাবাস করা হাফেজখানার শিক্ষক মুজিবুর রহমানের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া বেড়িবাঁধ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।


মানববন্ধনে সিরাদিয়া ও মইয়্যাদিয়া এলাকার প্রায় দুইশজন নারী-পুরুষ অংশগ্রহণ করে। পাশাপাশি মুজিবুর রহমানের কিছু শিক্ষার্থীও অংশ নেয় এতে। মানববন্ধনে বক্তারা বলেন, হাফেজ মুজিবুর রহমান একজন নিষ্পাপ ছেলে। তাকে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। যে ছেলেটিকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সে ছেলেটির চাচার সাথে শিক্ষক মুজিবরের একটা দ্বন্দ্ব ছিলো। সে দ্বন্ধের জেরে তাকে এমন ঘৃণ্যতম অভিযোগে ফাঁসানো হলো। কিছুদিন আগে হাফেজখানার এক শিক্ষার্থীর জন্য রাতে খাবার আনছিল তার মা। বাড়ি ফেরার পথে ওই মহিলাকে যে শিশুটিকে বলৎকার করার অভিযোগ উঠেছে তার চাচা শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টি হাফেজ মুজিব প্রতিবাদ করে। এতে তার প্রতি ক্ষেপে যান। তাই পরিকল্পিতভাবে তার ভাতিজাকে দিয়ে শিক্ষক মুজিবকে ফাঁসিয়েছে।


মুজিবরের এক শিক্ষার্থী বলেন, আমাদের হুজুর এমন না। তিনি আমাদের হাফেজখানার সকল শিক্ষার্থীদের পরম যত্নে পাঠদান করান। এটি একটি মিথ্যা অভিযোগ।


মানববন্ধন শেষে এলাকাবাসী ও হাফেজখানার শিক্ষার্থীরা শিক্ষক মুজিবুর রহমানের মুক্তির দাবীতে প্রতিবাদ মিছিল করেন। মিছিলটি সিরাদিয়া স্কুল সংলগ্ন বেড়িবাঁধ থেকে শুরু হয়ে হাফেজখানায় গিয়ে শেষ হয়।


উল্লেখ্য ২০ এপ্রিল রাতে সিরাদিয়া ইমাম হোছাইন (র) হাফেজখানার শিক্ষক মুজিবুর রহমান তাঁর এক শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগ উঠে। এব্যাপারে ভুক্তভোগী পরিবার ২৩ এপ্রিল পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিলে সে রাতেই পুলিশ শিক্ষক মুজিবুর রহমানকে গ্রেফতার করে। পরের দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Tag