টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে আটক হয়নি কেউ।
শনিবার (২৭ এপ্রিল) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।
বিজিবির দাবি, ২৭ এপ্রিল রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপি’র হ্যাচারখাল নামক এলাকা দিয়ে মায়ানমার হতে মাদকের একটি চালান বাংলাদেশে আসার খবর পেয়ে আনুমানিক ৯টার দিকে দুই জন ব্যক্তি আসার চেষ্টা করে। এতে বিজিবির অবস্থান টের পেয়ে তাদের হাতে থাকা একটি পোটলা ফেলে দিয়ে দ্রুত দৌড়ে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ৩০ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করতে সম্ভব হয়নি।
চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
১৮ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
১২ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে
২৭ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে