প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

ফ্রি ফায়ারে পরিচয়ে বিয়ে; ৬ মাস পর টেকনাফ থেকে মেয়ের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন তাঁর স্বামী মুহাম্মদ ইমাদ।

শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ১০ টারদিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম মুমতাহিনা মুহনা। সে খুলনা জেলার মুহাম্মদ মোস্তফা ও মনোয়ারা বেগম দম্পতির মেয়ে।

নিহতের স্বামী ইমাদ জানান, ফ্রি ফায়ারে পরিচয় হয় খুলনার মেয়ে মুমতাহিনার সাথে, ৬ মাস আগে বিয়ে হয়।

গতকাল (২মে) রাত ১১ টারদিকে ঘরের দরজা বাহিরে তালা দিয়ে হ্নীলা বোনের বাড়িতে বেড়াতে যায়। বোনের বাড়িতে গিয়ে নিহত স্ত্রীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ না করায় সকালে দ্রুত ইমাদ ঘরে এসে দরজার তালা খুলে দেখে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে নিহতের মৃতদেহ । পরে সে ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহটি নামান বলে জানায় ইমাদ।

কেন একজন মেয়েকে ঘরে তালাবদ্ধ করে রেখেছে? এর ভেতরের অনেক রহস্য থাকতে পারে বলে দাবি করেন স্থানীয়রা।

নিহতের স্বামী ও তার শাশুড়ীকে প্রশাসন জিজ্ঞেসাবাদ করলেই মূল রহস্য বের হয়ে আসবে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় মেম্বার বাদশাহ মিয়া বলেন,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মৃতদেহের গলায় দাগ দেখেছি, তবে বিস্তারিত তেমন কিছু জানি না। মূল রহস্য কি সেটা প্রশাসন তদন্ত করে বের করতে পারবে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি শাহাদাত সিরাজী বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, মরদেহের সুরতহাল শেষে থানায় নিয়ে যাওয়া হবে।

Tag
আরও খবর