প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

টেকনাফে র‌্যাবের অভিযানে মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত এক নারী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজা ও ১,০০০ টাকা অর্থদন্ডপ্রাপ্ত এক নারী পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃত আসামি হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ওয়াব্রাং এলাকার মোঃ হানিফের মেয়ে ও মুহাম্মদ হাসানের স্ত্রী মরিয়ম খাতুন (২৭)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,চট্রগ্রাম (সিএমপি) কোতোয়ালী থানার মামলা নং-২৮ (০৫)০১, জিআর নং ৫১৪/১১, প্রসেস নং ৩৩৪/১৯, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) মোতাবেক সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মরিয়ম খাতুনকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কক্সবাজারের টেকনাফ থানাধীন ওয়াব্রাং এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ মে) রাতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মরিয়ম খাতুন (২৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ৫ বছরের সাজা ও ১,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়েছে।


তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag