সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

রামুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযান

রামুতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


বুধবার, ১৫ মে সকালে রামু ফকিরা বাজার ও চৌমুহনী স্টেশনে এ অভিযান চালানো হয়।


অভিযানে নেতৃত্ব দেন, কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ।


অভিযানে রামু ফকিরা বাজারের রশিদ আহমদের মালিকানাধিন মুদির দোকান আরিফ স্টোরকে ৮ হাজার টাকা, বাহার উদ্দিনের মালিকানাধিন রহমানিয়া বেকারিকে ৫ হাজার টাকা, চৌমুহনী স্টেশনের মো. মুজিবুল হকের মালিকানাধিন মিষ্টিরাজ কনফেকশনারীকে ৫ হাজার এবং মো. জুবাইর এর মালিকানাধিন মধুবনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে রামু উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মমতাজ উদ্দিন, রামু থানার উপ পরিদর্শক (এসআই) শেখ ইফতেখার মাহমুদ, রামু ফকিরা বাজার ব্যবসায়ি বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা অংশ নেন।


কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ জানিয়েছেন, মেয়াদ উত্তীর্ণ, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি, পণ্যের মোড়কে উদপাদন ও মেয়াদ এর সময়সীমা না থাকা, মূল্য তালিকা না থাকায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


এছাড়া অভিযান চলাকালে অন্যান্য ব্যবসায়িদের এসব বিষয় মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Tag