সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাহাঙ্গীর কবির চৌধুরীর বিজয়

উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে জাহাঙ্গীর কবির চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল মনসুর চৌধুরী।


বুধবার (২৯ মে) অনুষ্ঠিত কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।


উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৬২টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০ জন। মহিলা ভোটার ৭৩ হাজার ১৪ জন।


প্রসঙ্গত, উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে উখিয়া উপজেলা পরিষদের আজকের নির্বাচনে অংশ নেন।

Tag