সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

র‍্যাবের হাতে ১৭ ডাকাত আটক

কক্সবাজারের খুরুশকুল ও ঈদগাঁও ভাদিতলার  চিকনপাতায় পৃথক অভিযান চালিয়ে ১৭ জন ডাকাত আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে। দুটি অভিযানই দিবাগত রাতে করা হয়।

র‍্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, প্রথমে খবর পেয়ে খুলিয়া পাড়ায় অভিযানে যায় র‍্যাব। এ সময় উক্ত এলাকাস্থ কমার্স কলেজ সংলগ্ন খুরুশকুল মাঝের ঘাট রাস্তার ব্রীজের উপর ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতিরত অবস্থায় ৮ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১টি রামদা, ৩টি ছুরি (১টি বড়),  ১টি লোহার তৈরী কুড়াল সদৃশ দেশীয় তৈরী অস্ত্র, ১টি এসএস পাইপ, ১টি কাঠের লাঠি, ১টি টর্চ লাইট, ৪টি এন্ড্রয়েড এবং ৪টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল্লাহ খান (২৫),  সৈয়দ হোছেন প্রকাশ সোনা মিয়া (২০), মোঃ আরিফ (২৪), সৈয়দুল করিম (২৫), আরাফাত উদ্দিন প্রকাশ সুজন (২১), খাইরুল বাশার প্রকাশ হাছান(২৬), মজিবুর রহমান(৩৩) ও মোঃ বাদল প্রকাশ বাহাদুর(২৮)।

একই রাতে  ঈদগাঁও ভাদিতলা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিরত ৯ জন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো- আসিফুর রহমান আসিফ (২১), মোঃ আব্দুল জলিল প্রকাশ কায়সার (২২), আব্দুল্লাহ আল মুহিম (২০),মোঃ নাহিম (২১), সাজ্জাদ মিয়া, মোঃ ইসমাইল উদ্দিন প্রকাশ গুরা মিয়া (২০) ও আব্দুল মালেক প্রকাশ মালেক (২৪)।

Tag