সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনার জেরঃ নিহত-১

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনার জের ধরে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেন।


নিহত হলো উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ডব্লিউ এর বি-৮ব্লকের বাসিন্দা ছৈয়দ আলম এর ছেলে

ছৈয়দুর রহমান (২০)।


শনিবার (১ জুন) সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা

ক্যাম্প-২ ডব্লিউ বি/৮ ব্লকে এ ঘটনা ঘটে।


সূত্রে জানা যায় , সকালে ছৈয়দুর রহমান বাড়ির পাশ দিয়ে যাওয়া ছোট ড্রেন থেকে বালু তুলে। এসময় প্রতিবেশী রোহিঙ্গা নুর আলম বাঁধা দেয়। এনিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার পর সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে নুর আলম কোদাল দিয়ে ছৈয়দুর রহমানের মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্পের পাশে গন উন্নয়ন কেন্দ্র হাসপাতালে ভর্তি করেন।ছৈয়দুর রহমানের অবস্থা সংকটময় হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান।


এ ব্যাপরে উখিয়া থানার ভারপ্রাপ্ত ওসি শামীম হোসেন বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।


Tag