সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

শাহপরীর দ্বীপ-গোলারচর হতে পারে টেকনাফ-সেন্টমার্টিনের বিকল্প নৌরুট

টেকনাফ থেকে সেন্টমার্টিনের সাগরপথের দূরত্ব ২৭ কিলোমিটার। টেকনাফের নাফ নদী হয়েই বঙ্গোপসাগরের বুকে উঠে নৌযানগুলো যায় সেন্টমার্টিন। নাফনদের একপাড়ে বাংলাদেশ অন্যপাড়ে মিয়ানমারের রাখাইন। রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর সাথে চলমান সংঘর্ষের কিছুটা প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায়।


রাখাইনের বেশ কয়েকটি সুত্র বলছে, টেকনাফের ওপারে মিয়ানমারের নাইক্কংদিয়া এলাকা, নাইক্কংদিয়া দখলকে কেন্দ্র করেই সেখানে আরাকান আর্মি এবং সেনাবাহিনীর সাথে সংঘর্ষ চলছে। সেখান থেকে মাঝে মাঝে গোলাবারুদ এসে পড়ছে সীমান্তে।


অন্যদিকে আরও একটি তথ্য উঠে এসেছে নতুন করে, প্রায় এক দশক আগে সেন্টমার্টিনের পাশে বাংলাদেশের সমুদ্রসীমায় নৌযান চলাচলের রুটে দুই জায়গায় বালুচর জেগে ওঠে। যেটি গোলারচর নামে পরিচিত। এই দুটো বালুচরের কারণে ভাটার সময়ে সেন্টমার্টিনে চলাচল করা নৌযানগুলো সাগরের ভেতর মিয়ানমারের একটি অংশ ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। 


মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বাংলাদেশের বিজিবির সমন্বয়ের কারণে এতদিন বাংলাদেশী নৌযান চলাচলে কোনো বাধার সৃষ্টি হয়নি।


তবে মিয়ানমারের সমুদ্রসীমার সেই অংশটির আশেপাশের স্থলসীমায় পুরোপুরি দখল করে অবস্থান নিয়েছে, ফলে মিয়ানমার নৌবাহিনী বঙ্গোপসাগরের মিয়ানমার অংশেই অবস্থান নিয়ে স্থলসীমায় থাকা আরাকান আর্মিকে হামলা চালায়, আরাকান আর্মিও মিয়ানমার নৌবাহিনীর জাহাজকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে, ফলে বাংলাদেশী নৌযান চলাচলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে সেন্টমার্টিনে নৌযানগুলো খাদ্যপণ্য নিযে যেতে না পারায় দ্বীপে খাদ্যপণ্যের সংকট দেখা দেয়। পরে কক্সবাজার জেলা প্রশাসন খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাঠালে সে সংকট কেটে যায়। সেই সাথে নৌযান চলাচলের বিকল্প রুট নিয়েও চলছে কাজ, শাহপরীর দ্বীপ থেকে গোলারচর হয়ে সেন্টমার্টিন হতে পারে সে বিকল্প রুট, ভাটার সময় নৌযানগুলো যাতে চরে আটকে না যায় তার জন্যে গোলারচর ড্রেজিং করে নৌযান চলাচলের ব্যবস্থা করার কথা জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইয়ামিন হোসেন।  


 সেন্টমার্টিনে কাছাকাছি বাংলাদেশের সমুদ্রসীমায় নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টমার্টিন নিয়ে নানা গুজব ছড়াচ্ছে একটি মহল এমন দাবী করে খোদ সেন্টমার্টিনের স্থানীয়রা বলছে তারা নিরাপদে আছে, নিরাপত্তাজনিত কোনো সমস্যা সেন্টমার্টিনে নেই।

Tag
আরও খবর