সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

চকরিয়ায় ৪০ লিটার চোলাই মদ সহ যুবক আটক

কক্সবাজার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ রাস্তার মাথা এলাকায় তল্লাশী অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার সহ মো. রাশেদ (২৬) নামের এক যুবককে আটক করেছে হারবাং ফাঁড়ি পুলিশ।

চোলাই মদসহ আটককৃত যুবক মো. রাশেদ কুতুবদিয়া উপজেলার মুসা সিকদারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদের নেতৃত্বে এস.আই মো. মহসিন চৌধুরী (পিপিএম) সহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে গতকাল ২৫ জুন (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬ দিকে বরইতলী ইউনিয়নের রসুলাবাদ পাকা রাস্তার মাথা এলাকায় তল্লাশী অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. রাশেদ নামের ওই যুবককে আটক করতে সক্ষম হন।

এবিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদ বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের ধরতে হারবাং ফাঁড়ি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, হারবাং পুলিশ ফাঁড়ির এস.আই মো. মহসিন চৌধুরী (পিপিএম) এর নেতৃত্বে চলতি মাসের ১১ জুন তারিখেও তল্লাশী অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ ২জনকে আটক করতে সক্ষম হন।

Tag
আরও খবর