সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন ২৭ জুলাই

রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া চেয়ারম্যান পদে উপ নির্বাচন আগামী ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। 


বৃহস্পতিবার (২৭ জুন) নির্বাচন পরিচালনা -২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের সাক্ষরিত এক পরিপত্রে শূন্য হওয়া ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।


তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৪ জুলাই, মনোনয়ন বাছাই ৫ জুলাই, মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ -৮ জুলাই,আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ভোট গ্রহণ হবে ২৭ জুলাই।


প্রসঙ্গত, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ এপ্রিল রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো পদত্যাগ করেন। ফলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

Tag