বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জান-মাল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করছে নৌবাহিনী। এসময় অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে নৌবাহিনী
শনিবার বিকেল সাড়ে ৫টায় কক্সবাজার জেলার ছোট মহেশখালী এলাকায় লেঃ কমান্ডার সৈয়দ আহমেদ সাকিব এর নেতৃত্বে নৌবাহিনীর একটি সেকশন ঠাকুর তলা আদিনাথ মন্দির এলাকায় টহল পরিচালনা করে।
টহলকালে জানা যায় যে, আদিনাথ মন্দিরের অদূরে স্থানীয়দের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসী হামলার সংবাদ পেয়ে টহলরত নৌবাহিনী দলটি সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে
২৭ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে