সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

টেকনাফে দেয়ালে আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা

টেকনাফ পৌর শহরের দেয়ালে দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে পৌর শহরের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি শুরু হয়। এতে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


শহর ঘুরে দেখা গেছে, পৌর শহরের ঈদগাহ মাঠের দেয়ালে শিক্ষার্থীরা রং তুলির মাধ্যমে আন্দোলনের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলছেন। পাশাপাশি দেশকে নতুন করে সাজানোর স্লোগানও লেখা হয়েছে।


শিক্ষার্থীরা বলছেন, দেয়ালে যেই ভাষা ফুটে উঠেছে, সেটা প্রতিবাদের ভাষা। যে ভাই ও বোনেরা রক্ত দিয়েছে তাদের স্মরণে এই কর্মসূচি। পাশাপাশি সুন্দর, সাম্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার প্রাথমিক ধাপ এই কর্মসূচির অংশ। 


সুমাইয়া শামীম নামে এক ছাত্রী বলেন, ‘এ দেয়ালগুলো দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে সৌন্দর্যহানি ঘটেছে। আমরা পরিষ্কার করে রঙ-তুলির মাধ্যমে নানা চিত্রকর্ম তুলে ধরছি। জাতীয় পতাকা, মানচিত্রের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের নাম-ছবি তুলে ধরছি।’

Tag