ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান

শহরের হোটেল আল হেরা থেকে এক ব্যক্তির লা'শ উদ্ধার

কক্সবাজার ঝাউতলা এলাকার আলহেরা হোটেল থেকে আজ সন্ধ্যায় সেলিম উল্লাহ নামক এক ব্যক্তির লা'শ উদ্ধার করা হয়েছে।


হোটেল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি গতকাল শনিবার বিকেল ৩টায় হোটেলটির ৩২৫ নম্বর রুমটি বুকিং নেয়। এসময় তার সাথে এক মহিলা ছিলো। এরপরে আজ রবিবার বিকেলে হোটেল কর্মচারীরা রুম পরিষ্কার করতে গিয়ে তার নিথর দেহ দেখতে পান।


হোটেল ম্যানেজারের রুম বুকিংয়ের তথ্যানুসারে, লা'শটি মোহাম্মদ সেলিম উল্লাহ নামক এক ব্যক্তির। মোহাম্মদ সেলিম ঈদগাঁও সাতঘরিয়া পাড়ার ৪নং ওয়ার্ডের মৃ'ত ইউসুফ আলীর ছেলে বলে জানা যায়। তার সাথে থাকা ওই মহিলার নাম রহিমা আকতার উল্লেখ করা হয়েছে।


 পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা'শটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তার পরিবারের লোকজন বলছে তার দেহে ইনজেকশন পুশ আপের চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় মা'রধরের আঘাত রয়েছে।


হোটেলের সিসিটিভি ফুটেজ এবং রুমের অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকেও বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আ'টক করা হয়নি।