ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান

রামুতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের রামুতে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এসময় মো. রিদওয়ান (১৯) নামের এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) এই অভিযান চালানো হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। আটক মো. রিদওয়ান উখিয়ার মরিচ্যার বক্তাতলীর ছালেহ আহমদের ছেলে।


বিজিবি জানায়, রামু মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি টহলদল কর্তৃক চেকপাস্ট হতে ৪০০ মিটার দক্ষিণ দিকে ব্রিজের উপর একটি সন্দেহজনক ইজিবাইক থামানো হয়। এসময় চালক মো. রিদওয়ানকে সন্দেহ করা হলে তাঁর কাছে অবৈধ কোন মালামাল আছে কি না জিজ্ঞাসা করা হলে অস্বীকার করে।


পরবর্তীতে পুঙ্খনুপুঙ্খভাবে তল্লাশি করে তার পায়ের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়।


আটক আসামিকে ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়।

Tag