কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রামু গুলিতে যুবক নিহত অভিযুক্ত চাচাতো ভাই পলাতক

কক্সবাজারের রামু উপজেলায় বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী খামার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন (৪৫) একই ইউনিয়নের পশ্চিম গনিয়াকাটা এলাকা আলী আকবরের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে গরু চোরাচালান আশঙ্কাজনক হারে বেড়েছে। আর গরু পাচারকে কেন্দ্র করে সীমান্তে দুর্বৃত্ত চক্র সক্রিয় রয়েছে। তার এলাকায় কয়েকজন এই চক্রের সঙ্গে জড়িত।

ইউপি সদস্য বলেন, গতকাল সন্ধ্যায় কাউয়ারখোপের চৌধুরী খামার এলাকায় গরু পাচারের পূর্ব বিরোধ নিয়ে নবী হোসেনের সঙ্গে তার আপন চাচাতো ভাই মোহাম্মদ হানিফসহ আরও তিন-চারজনের মধ্যে বিতর্ক হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে নবী হোসেন ঘটনাস্থলে মারা যায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। তবে কিসের টাকা, সেটা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

Tag