কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লীজ গ্রহীতার দায়িত্বে নিয়োজিত নৈশপ্রহরী জেলাপরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বাসভবনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি।

 দিনাজপুরে জেলা পরিষদের বরাদ্দকৃত কমিনিটি সেন্টারের লীজ গ্রহীতার দায়িত্বে নিয়োজিত নৈশপ্রহরী কাম কেয়ারটেকার বকেয়া বেতন আদায়ের দাবীতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বাসভবনের প্রধান ফটকে ঘন্টাব‍্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন মোঃ আলী হোসেন।

উল্লেখিত মোঃ আলী হোসেন ২০০৯সালের ২১ডিসেম্বর জেলা পরিষদের বরাদ্দকৃত কমিউনিটি সেন্টারের কেয়ারটেকার কাম নৈশপ্রহরী হিসেবে যোগদান করে।লীজ গ্রহীতার তত্বাবধানে মাসিক ৩হাজার টাকা বেতনে যোগদান করে।কিন্তু কর্তব‍্যপালন করাকালীন মোঃ আলী হোসেনের নানাবিধ সমস‍্যার কারনে কমিউনিটি সেন্টারটির লীজ গ্রহীতা মোঃ মোনতা তাকে চাকুরী থেকে বাদ দিয়ে দেয় বলে মোনতা ডেকোরেটরের স্বত্বাধিকারী মোঃ মোনতা প্রতিনিধিদের জানান। 

কিন্তু মোঃ আলী হোসেন বন্ধন কমিউনিটি সেন্টারের কেয়ারটেকার কাম নৈশ প্রহরী হিসেবে যোগদানের পূর্বে তৎকালীন সময়ে জেলা পরিষদের একজন সহকারী প্রকৌশলীর সাক্ষরিত নিয়োগপত্র নিয়ে যোগদান করে নৈশ প্রহরী কাম কেয়ার টেকারের দায়িত্ব পালন করে আসছিল।তার নানাবিধ সমস‍্যার কারনে বন্ধন কমিউনিটি সেন্টারের লীজ গ্রহীতা মোঃ মোনতা তাকে ২০২২সালে কাজ থেকে বাদ দিয়ে দেয়।।এই সুত্র ধরে মোঃ আলী হোসেন জেলা পরিষদের একজন নীয়োগকৃত কর্মচারী হিসেবে নিজেকে দাবী করে চাকুরীকরাকালীন ৬লক্ষ ৫০হাজার টাকা বকেয়া বেতনের হিসাব জেলা পরিষদে প্রদান করেন।কিন্তু চাকুরীর নিয়োগবিধি অনুসারে মোঃ আলী হোসেন জেলা পরিষদের নিয়োগকৃত কোন কর্মচারী নন বলে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা তার এ আবেদনকে আমলে না নেওয়ায় মোঃ আলী হোসেন বিভিন্ন সময়ে নিজেকে জেলা পরিষদের নিয়োগকৃত কর্মচারী হিসেবে দাবী করে বকেয়া বেতন আদায়ের লক্ষে মানব বন্ধন,আত্মহত‍্যার চেষ্টা,জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করে আসছেন বলে অভিমত ব‍্যক্ত করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।একই ঘটনার জের ধরে মোঃ আলী হোসেন পুনরায় ১৮এপ্রিল সকালে দিনাজপুর শহরের সার্কিট হাউজ সংলগ্ন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বাসভবনের প্রধান ফটকের সামনে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের নিয়ে এসে তার বকেয়া বেতন ও জেলাপরিষদের তিন কর্মকর্তাকে অপসারনের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেন এবং জেলা পরিষদের কয়েক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে বক্তব‍্য দেন।প্রচন্ড গরমে কাঠ ফাটা রৌদ্রে নির্বাহী কর্মকর্তার বাসার সামনে অবস্থান করায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি রোধে ঘটনাস্থলে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব,মোঃ মেহেদী হাসান জেলা পরিষদের সহকারী প্রকৌশলী কাম সার্ভেয়ার মোঃ আলামীন সহ পুলিশের সদস‍্যরা উপস্থিত হয়ে মোঃ আলী হোসেনকে ঘটনার যৌক্তিকতা বুঝিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যেতে বললে মোঃ আলী হোসেন জেলা প্রশাসক কার্যালয়ে যান এবং তার যৌক্তিক দাবীর বিষয় জানতে চান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।এর পরিপ্রেক্ষিতে আগামী তিন সপ্তাহের মধ‍্যে একটা যৌক্তিক এবং শর্ত সাপেক্ষে সমাধানের আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ মেহেদী হাসান।এবং আগামী তিন সপ্তাহের মধ‍্যে মোঃ আলী হোসেন কোন ধরনের আইনের পরিপন্থি কাজ করবেন না বলে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে সীকারোক্তি প্রদান করেন।


আরও খবর