কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আতিক খান মিম ওরফে মনু (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত কুরিয়ারের কার্টুন, শোষক তুলার প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন এবং একটি ক্যাশ মেমোসহ চালান কপি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।  
​১৭ নভেম্বর ২০২৬ খ্রিট্রেতারিখে জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  
​প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আনোয়ার হোসেন বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি দল ১৭ নভেম্বর দুপুর ১টা ১০ মিনিটে কোতোয়ালী থানাধীন কালিতলাস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস এর পেছনে পার্সেল গোডাউনে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে মো. আতিক খান মিম ওরফে মনু নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।  
​পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজতে থাকা কার্টুন তল্লাশী করে ৬০০ পাতায় ১০ পিস করে মোট ৬ হাজার পিস (ওজন ১ হাজার ৬২০ গ্রাম) ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া কার্টুনের ভেতর থেকে ৭০টি নীল রঙের মিনার ব্র্যান্ডের শোষক তুলার প্যাকেট, ১৮টি জয় স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট এবং আসামীর পকেট থেকে ক্যাশ মেমসহ চালান কপি জব্দ করা হয়।  
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেছেন যে, তিনি উদ্ধারকৃত মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। পুলিশ জানিয়েছে, ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।  
​এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর