কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

দিনাজপুরে ৪২ বিজিবি বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১লাখ ১৫হাজার টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে।
১২ নভেম্বর দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটেলিয়নের অধিনস্থ এনায়েতপুর  বিওপির একটি টহল দল বীরল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে।

সীমান্তকে মাদক চোরাকারবারিদের অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে ব্যবহারের অপচেষ্টা প্রতিহত করতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল সীমান্ত থেকে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
​শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ৪২ বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
​প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ নভেম্বর ২০২৬ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির আভিযানিক তৎপরতা টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মুল্য এক লক্ষ পনেরো হাজার টাকা।
​উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি এই চোরাচালানের নেপথ্যে জড়িতদের শনাক্ত ও তাদের নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
​এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, “সীমান্তে মাদক পাচারের প্রতিটি অপচেষ্টা আমাদের কাছে অপরাধ দমনের নতুন চ্যালেঞ্জ। অপরাধীরা যতই কৌশল পরিবর্তন করুক, তাদের তৎপরতা শনাক্ত ও প্রতিহত করতে বিজিবি সর্বদা সক্ষম। আমাদের লক্ষ্য শুধু মাদকদ্রব্য উদ্ধার করা নয়, বরং মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা। সীমান্তের প্রতিটি ইঞ্চিতে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে।”

Tag
আরও খবর