কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দিনাজপুরে পানিতে ডুবে মা'সহ দুই শিশুর মর্মান্তিক মৃত‍্যু

দিনাজপুর সদরের চুনিয়াপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুসহ মায়ের মর্মান্তিক মৃত‍্যু হয়েছে।
১জুন শুক্রবার সকালে চুনিয়াপাড়ায় জাকির নামক এক ব‍্যক্তির খননকৃত পুকুরে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও সিভিল ডিফেন্স ও কোতয়ালি থানা থেকে প্রাপ্ত তথ‍্য মতে জানা যায় শুক্রবার সকালে চুনিয়াপাড়া এলাকার কৃষক উজ্জ্বল সকালে কাজে বেরিয়ে যাবার পর তার স্ত্রী রুস্তমী তার দুই শিশু সন্তান গৌতম(৮)এবং প্রীতম( ৫)কে নিয়ে পাশ্ববর্তী জাকির নামক এক ব‍্যক্তির পুকুরে কাপড় কাঁচতে যায়।কাপড় কাঁচায় ব‍্যস্ত থাকায় কখন তার শিশু দুই সন্তান খেলতে খেলতে পানিতে পরে গেলে তার দেখতে পেয়ে তড়িঘড়ি করে সন্তানকে বাচাঁতে নিজেও পুকুরে ঝাঁপ দিলে খননকৃত পুকুরের গভীরতায় তারা তিনজনেই তলিয়ে যায়।কিন্তু এলাকার কেউই কিছুই বুঝতে পারেনি।বিকেলে আসরের পর পুকুরে তিনজনের লাস ভেসে উঠলে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস‍্যরা গিয়ে লাস তিনটি উদ্ধার করে। একই পরিবারের মাসহ দুই শিশু সন্তানের মৃত‍্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্ত্রী সন্তান হারিয়ে উজ্জ্বল শোকে পাথর হয়ে গিয়েছে।এখন অহরহই ঘটছে পানিতে ডুবে মৃত‍্যু।এর প্রধান কারন অনিয়ন্ত্রিত ও নিয়ম বর্হিভূত নদী পুকুর ড্রেজিং।অথচ নেই কোন পদক্ষেপ এমনটাই মনে করেন একাধিক সচেতন ব‍্যক্তি মহল।

Tag
আরও খবর