কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরে বর্ষবরণ -১৪৩২ উদযাপন


বাংঙ্গালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক, বাংলা নববর্ষ , দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বাঙালি জাতির প্রানের স্পন্দন ১লা বৈশাখ ১৪৩২।
১৪এপ্রিল সোমবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং বর্ষবরণ উদযাপন উপকমিটির বাস্তবায়নে সকাল ৮টায় দিনাজপুর একাডেমী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ষবরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।সেখান থেকে সকাল ৯টায়  এক বর্ণাঢ্য "বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা "বের হয়ে নিমতলা,মডার্ন মোড় হয়ে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দান বৈশাখী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম,জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এমুএসএম হাসিবুল রহমান,জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন,দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি ও ৯নং আশকরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বক্কর  সিদ্দিক,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও জেলা বিএনপির সহ সভাপতি আখতারুজ্জামান জুয়েলসহ ধর্ম, বর্ণ ,নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে,প্রাণবন্ত হয়ে উঠে আনন্দ শোভাযাত্রাটি। এছাড়াও রচনা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ,জেলখানা,হাসপাতাল,এতিমখানা,ডে কেয়ার হোম ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার পরিবেশনের মধ্যে দিয়ে বর্ষবরণের দিনব্যাপী কার্যক্রম শেষ হয় ।

Tag
আরও খবর