কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর উদ্বোধন হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ৯টা ৩০ মিনিটে দিনাজপুর সদর উপজেলার উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর সদর ৩আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ(বালক, বালিকা )ফুটবল টুর্নামেন্ট‌‌র উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা শিশুদের মেধা ও মনন বিকাশে সহায়ক এবং তাদেরকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তোলে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই।
 সভাপতি জেলা প্রশাসক


টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলকে শুভেচ্ছা জানিয়ে সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ খেলার মাধ্যমে টুর্নামেন্ট সফল করার আহ্বান জানান।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলা উপভোগ করতে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Tag
আরও খবর