চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী


"খেলা হলে পেশা,পরিবার পাবে ভরসা,"এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকমুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণে ছাত্র সমাজ, যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং উৎসাহ যোগাতে দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলায় আয়োজন করা হয়েছে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
গতকাল বিকেলে সেতাবগঞ্জ বড় মাঠে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর ২আসনের (বিরল, বোচাগঞ্জ) সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন শারীরিক, মানসিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি বলেন আগামী প্রজন্মকে আমরা কখনোই মাদকের দিকে ঠেলে দিতে পারি না। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজ, ছাত্রসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের প্রতিটি পারামহল্লায় বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে।  বর্তমান সরকার খেলাধুলায় যথেষ্ট সুযোগ-সুবিধা দিচ্ছেন। শিশু থেকে সকল স্তরের খেলোয়াড় তৈরিতে  নতুন কুঁড়ি গঠনসহ খেলাধুলায় যথেষ্ট বাজেট বরাদ্দ দিয়েছেন বলেও জানান তিনি।মাদক মুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি আরো বলেন খেলাধুলার পরিবেশ যেন কোনভাবে বিঘ্নিত না হয়  এবং খেলার মাঠে হার জিতের ঘটনাকে কেন্দ্র করে কোন ধরনের যেন বিশৃঙ্খলার সৃষ্টি  না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান সকলকে। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হোসেন সহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো দর্শক এবং ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে পুরো মাঠ প্রাঙ্গণ।   উদ্বোধনী ম্যাচে রাণী বন্দর ফুটবল একাদশ ও রংপুর পীরগঞ্জ ফুটবল একাডেমির হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের নির্ধারিত সময় গোল শূন্য শেষ হয়।পরে ট্রাইব্রেগারে রানী বন্দর ফুটবল একাদশ ৪-২ গোলে রংপুর পীরগঞ্জ ফুটবল একাডেমীকে পরাজিত করে কোয়াটার ফাইনালে উঠার কৃতিত্ব অর্জন করে। হাজারো দর্শকের উপস্থিতিতে আনন্দ উল্লাসে পুরো মাঠ প্রাঙ্গন হয়ে উঠে ক্রিয়া উৎসবে। ফুটবল প্রেমীরা জানান বোচাগঞ্জ উপজেলায়  দীর্ঘদিন পর ফুটবল খেলার এমন আয়োজন ক্রীড়াঙ্গনে যেমন প্রানচাঞ্চলের  সৃষ্টি হয়েছে তেমনি মানুষের মধ্যে বিনোদনের খোরাক জুগিয়েছে।খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়।
    Tag
    আরও খবর